অনলাইন ডেস্কঃ রাশিয়া ও চীনের সুপারসনিক অস্ত্রগুলো মোকাবেলা করতে সক্ষম হবে না যুক্তরাষ্ট্র। পেন্টাগনের একজন উচ্চপদস্থ কর্মকর্তা জন ই হাইটেন। মার্কিন সিনেটের সশস্ত্র বাহিনীবিষয়ক কমিটির সভায় তিনি এ তথ্য দিয়েছেন।
জন ই হাইটেন যুক্তরাষ্ট্রের কৌশলগত সেনা-কমান্ডের (স্ট্রাটকম) প্রধান।
সিনেটের ওই কমিটিতে হাইটেন বলেছেন, 'রাশিয়া ও চীন শব্দের চেয়েও দ্রুত গতিসম্পন্ন অস্ত্রের প্রযুক্তি অর্জনের জন্য সক্রিয় রয়েছে। মার্কিন সরকার এ বিষয়ে কেবল তাদের নানা পরীক্ষার নীরব দর্শক হয়ে দেখছে।'
হাইটেন বলেন, 'দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মতো এসব অস্ত্র মহাকাশের নিচের স্তরগুলো ছুঁয়ে যেতে সক্ষম এবং সেগুলো খুব দ্রুত ফিরে গিয়ে একই উচ্চতায় দীর্ঘ সময় ধরে উড়তে পারে।'
মার্কিন ওই কর্মকর্তা জানান, এসব সুপারসনিক অস্ত্রের মোকাবেলায় পেন্টাগনের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই।
সূত্র: সিএনএন
