স্টাফ রিপোর্টারঃ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার উদীয়মান সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে যথাযগ্য মর্যাদায় নানা কর্মসূচী পালন করা হয়।
স্বাধীনতা দিবস উপলক্ষে রবিবার বিকেলে সংস্থার সদস্যদের অংশগ্রহনে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে ক্লাবের পক্ষথেকে শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়।
সোমবার সকাল ৯টা থেকে ফ্রি ব্লাড গ্রুপ নির্ণয় শুরু হয়, এতে প্রায় দেড়শতাধিক লোকের ব্লাড গ্রুপ ফ্রি নির্নয় করা হয়। এছাড়া বিকেলে নানা রকম ঐতিহ্যবাহী খেলাধুলার আয়োজন করা হয়।
সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি আবু নায়েম মিসবার সভাপতিত্বে বিকেলে পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোহাম্মদ নুরুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সাংবাদিক সমিতি কুলাউড়া উপজেলা ইউনিটের সভাপতি মোঃ মোক্তাদির হোসেন, সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম।
এ সময় বক্তব্য রাখেন সংস্থার সহ-সভাপতি আবুল কাশেম উসমানী, আরিফুল ইসলাম লোকমান, আব্দুল ওয়াহিদ, সোহেল আহমদ, সাইদুল ইসলাম লাকী, সাধারন সম্পাদক এইচ আর জেবুল, সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক আবির আহমদ দুলাল, প্রচার সম্পাদক বদরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক জুমায়ের আহমদ শিপু প্রমুখ।

