ভেসে আসলো বস্তা ভর্তি টাকা !



অনলাইন ডেস্কঃ নদী দিয়ে অনেক কিছুই ভেসে আসার ঘটনা ঘটেছে ইতোপূর্বে। কিন্তু এবার দেখা গেল ভিন্নধর্মী কিছু। নদীতে ভেসে আসতে দেখা গেল বস্তা ভর্তি টাকা।

শনিবার (২৪ মার্চ) বিকেল ৫টার দিকে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে সোনাই নদী হতে বস্তাভর্তি টাকা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ সদস্যরা।

জানা যায়, মুখ বাঁধা অবস্থায় সোনাই নদী দিয়ে ভেসে আসছিল বস্তাটি। এ সময় দায়িত্বরত বিজিবি সদস্যরা বস্তাটি উদ্ধার করে।

কলারোয়া কাকডাঙ্গা বিজিবি ক্যাম্পের হাবিলদার রতন জানান, শনিবার বিকেলে তার নেতৃত্বে সীমান্তের ১৩ এর ৩ নাং সাবপিলারের কাছে চোরাচালান ধরার জন্য টহল চলছিল। সে সময় নদী দিয়ে একটি বস্তা ভেসে যেতে দেখা যায়। পরে নদী থেকে বস্তাটি উদ্ধার করে বস্তার মুখ খুলে দেখা যায় পলিথিনের ভিতরে মোড়ানো সব দুই টাকা নোট। গণনা করে দেখা গেছে মোট ৪৮ হাজার টাকা ছিল সেখানে।

বিজিবি ক্যাম্পের কমান্ডার শামছুল আলম জানান, সোনাই নদী থেকে বস্তা ভর্তি টাকা উদ্ধার করা হয়েছে। মোট ৪৮ হাজার টাকা। এ টাকা গুলো জব্দ তালিকায় লিপিবদ্ধ করা হয়েছে।

Post a Comment

Previous Post Next Post