কুলাউড়ার শরীফপুরে রাস্তার কাজের উদ্বোধন

কুলাউড়ার শরীফপুরে রাস্তার কাজের উদ্বোধন

বিশেষ প্রতিনিধিঃ পল্লী উন্নয়ন প্রকল্পে মাধ্যমে শরীফপুর ইউনিয়নের নিশিন্তপুর - দওগ্রাম রাস্তার ইট সলিং এর কাজ শুরু করেছে কুলাউড়া বিআরডিবি। ৪ জানুয়ারী বৃহঃষ্পতিবার এ কাজের উদ্বোধন করা হয়। শরীফপুর ইউপি চেয়ারম্যান জুনাব আলীর সভাপতিত্বে ও এআরডিও নিজাম উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলার বিআরডিবির উপ পরিচালক মরিয়ম দিলসাদ মনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান ফজলুল হক ফজলু, ভাইস চেয়ারম্যান মোঃ তাজুল ইসলাম, আরডিও সাহানারা পারভিন, ইউ,পি সদস্য জগলুল ইসলাম, হারুন মিয়া ও আব্দুল হান্নান। উল্লেখ্য অংশীদারীত্ব মূলক পল্লী উন্নয়ন প্রকল্প -৩ (পি আর ডি পি -৩) মাধ্যামে এই কাজ শরিফপুর ও ভুকশিমইল ইউনিয়নে শুরু হয়েছে।

Post a Comment

Previous Post Next Post