কুলাউড়া ক্রিকেট একাডেমির যাত্রা শুরু

কুলাউড়া ক্রিকেট একাডেমির যাত্রা শুরু


বিশেষ প্রতিনিধি: কুলাউড়ায় নতুন নতুন প্রতিভাবান ক্রিকেটার তৈরির লক্ষ্যে  ক্রিকেট একাডেমির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ০৯ জানুয়ারি মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মিসবাউর রহমান নিজস্ব মাঠে ফিতা কেটে একাডেমির উদ্বোধন করেন।
ক্রিকেট একাডেমির চেয়ারম্যান রফি আহমদ তানিমের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বিসিবির পরিচালক শফিউল আলম নাদেল।

বিশেষ অতিথির বক্তব্য দেন কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার চৌ. মো. গোলাম রাব্বি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া মহিলা কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রউফ, বিসিবিরি মৌলভীবাজার জেলা কোচ রাসেল আহমদ, কুলাউড়া উপজেলা আওয়ামী লেিগর ত্রাণ বিষয়ক সম্পাদক গৌরা দে, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরজ্জামান সজল, কুলাউড়া উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক সিপার উদ্দিন আহমদ, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি আজিজুল ইসলাম, ছাত্রনেতা সুফিয়ান আহমদ, ক্রিকেট একাডেমির পরিচালকবৃন্দ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post