ফিরলেন এনামুল, সৌম্য-তাসকিন বাদ


ফিরলেন এনামুল, সৌম্য-তাসকিন বাদ


স্পোর্টস ডেস্ক:  ত্রিদেশীয় সিরিজকে সামনে রেখে প্রথম দুই ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত দলে দীর্ঘদিন পর ফিরেছেন এনামুল হক বিজয়।২০১৫ সালে ওয়ানডে বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ইনজুরিতে ছিটকে পড়েন এনামুল। এরপর আর জাতীয় দলে ফেরা হয়নি তার। আর বাদ পড়েছেন ওপেনার সৌম্য সরকার ও পেসার তাসকিন আহমেদ।

আজ রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এই দল ঘোষণা করেন।

বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, মোস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ মিঠুন, নাসির হোসেন, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবুল হাসান রাজু ও সানজামুল ইসলাম।

Post a Comment

Previous Post Next Post