কুলাউড়ায় প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধন

কুলাউড়ায় প্রিমিয়ার ক্রিকেট লীগের শুভ উদ্বোধন


মোহাইমিনুল ইসলাম মাহিন:  কুলাউড়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ন্যাশনাল স্পোর্টসের সহযোগিতায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় মাঠে প্রিমিয়ার ক্রিকেট লীগ ২০১৮ এর উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন। 
৭ জানুয়ারি সকাল ১০ টায় এ লীগের উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মিছবাহুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ক্রীড়া সংস্থার সভাপতি চৌধুরী মোঃ গোলাম রাব্বীর সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য সচিব এহসান আহমেদ টিপুর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মোঃ আবু ইউছুফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক  অধ্যক্ষ আব্দুর রউফ, এনামুল ইসলাম, রাধাশ্যাম রায় চন্দন, বর্তমান সাধারণ সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গৌড়া দে, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুছ ছালাম, কুলাউড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক খালেদ পারভেজ বকস, সিপিএ এর সাধারণ সম্পাদক রফি আহমেদ তানিম, টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আব্দুল কাইয়ুম মিন্টু, নাজমুল বারী সোহেল, নিশাত আহমেদ, ফজলে নূর ও উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সায়হাম রুমেল প্রমুখ।


উদ্বোধনী ম্যাচে সোনার বাংলা যুব সংঘের মুখোমুখি হয় ওয়ান্ডারাস ক্লাব ভুকশিমইল। টসে হেরে প্রথমে ব্যাটিং এ নেমে মাত্র ৮৭ রানে অল আউট হয় সোনার বাংলা যুব সংঘ। ১৩ ওভার খেলে ৭ উইকেটের বিশাল জয় অর্জন করে ওয়ান্ডারাস ক্লাব ভুকশিমইল।
উল্লেখ্য, এই টুর্নামেন্টে ৬০ টি দল অংশগ্রহণ করেছে। লীগ পরিচালনার দায়িত্বে রয়েছেন আহ্বায়ক ফয়জুল হক লিটন ও সদস্য সচিব এহসান আহমেদ টিপু।

Post a Comment

Previous Post Next Post