বিয়ানীবাজারে শিক্ষা উপকরন বিতরন

বিয়ানীবাজারে শিক্ষা উপকরন বিতরন

মিসবাহ উদ্দিনঃ বিয়ানীবাজার উপজেলার মাথিউরা সুতার কান্দি স্টুডেন্টস এসোসিয়েশন এর উদ্যোগে সুতারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও শিক্ষাউপকরন বিতরন অনুষ্টিত হয়েছে। গত ২৩ জানুয়ারি দুপুরে সুতারকান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে রুমে মাহবুব আলম এর পরিচালনায় স্টুডেন্টস এসোসিয়েশন সভাপতি  ফজলুল হক সভাপতিত্বে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামীলীগ এর সিনিয়র সহ-সভাপতি ময়নুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য হাছনুল হক,  স্থানীয় মুরব্বী ও যুবক, এসোসিয়েশন এর কর্মকতাবৃন্দ।  অনুষ্টান শেষে প্রবাস গমন উপলক্ষ্যে স্টুডেন্টস এসোসিয়েশন এর সদস্য  ফরহাদ হুসেন মুন্না কে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়

Post a Comment

Previous Post Next Post