ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত, সড়ক অবরোধ

অনলাইন ডেস্কঃ গাজীপুর সিটি করপোরেশনের মেঘডুবি এলাকায় ট্রাকচাপায় আয়েশা আক্তার (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ওই এলাকায় ভোগড়া-মিরেরবাজার সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আয়েশা আক্তার মেঘডুবি আদর্শ উচ্চবিদ্যালের অষ্টম শ্রেণির ছাত্রী। সে স্থানীয় খুড়াইদ এলাকার জসিম উদ্দিনের মেয়ে।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, সকালে স্কুলে যাওয়ার পথে মেঘডুবি এলাকায় ভোগড়া-মিরেরবাজার সড়ক পার হচ্ছিল আয়েশা আক্তার। এ সময় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আয়েশার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর এলাকাবাসী সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখিয়ে গাড়ি ভাঙচুর শুরু করে। এতে প্রায় আধাঘণ্টা যান চলাচল ব্যাহত হয়।

বিষয়টি নিশ্চিত করে জয়দেবপুর থানাধীন পূবাইল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. শাহীন মিয়া জানান, খবর পেয়ে জয়দেবপুর থানা ও নাওজোর ফাঁড়ির পুলিশ গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় ওই ট্রাক ও চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

Previous Post Next Post