স্টাফ রিপোর্টার:
সিলেট বিভাগীয় বিএমএ’র সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের কেন্দ্রীয়
সদস্য অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ বলেছেন, বর্তমান সরকারের আমলে দেশের
স্বাস্থ্য, শিক্ষা, যোগাযোগ ও কর্ম সংস্থান খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে।
বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে বিশ্বের কাছে পরিচিত। উন্নত আয়ের দেশ
গড়ার লক্ষে দেশনেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন টুয়েন্টি টুয়েন্টি
ওয়ান বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যেতে হবে।
২৩ জানুয়ারি মঙ্গলবার রাত ৮টায় মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়নের আমতলা বাজার খেলোয়াড় কল্যাণ সমিতির আয়োজনে শরীফপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে টিভি এন্ড টিভি কাপ ব্যাডমিন্টন কাপের ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. রুকন উদ্দিন আহমদ উপরোক্ত কথাগুলো বলেছেন ।
তিনি আরও বলেন, তরুণসমাজকে মাদক ও অপসংস্কৃতির ভয়াল ছোবল হতে রক্ষার অন্যতম হাতিয়ার খেলাধুলা এবং সুস্থ সংস্কৃতির চর্চা। মননশীল মেধা বিকাশেও পড়াশুনার পাশাপাশি খেলাধুলা এবং সুস্থ সাংস্কৃতিক চর্চা অপরিসীম ভূমিকা পালন করে। তাই নিয়মিত খেলাধুলা ও সুস্থ সংস্কৃতির চর্চা করতে হবে।
শরীফপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মকদ্দছ আলীর সভাপতিত্বে ও শরীফপুর ইউপি যুবলীগের সাধারণ সম্পাদক নাহিমুল হকের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন শরীফপুর ইউপি চেয়ারম্যন জুনাব আলী, কুলাউড়া উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহ্বায়ক অজয় দাস, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক হোসেন মো. মনসুর, ইউপি সদস্য হাসিব আলী, ইউপি যুবলীগের সভাপতি মাজারুল ইসলাম মামুন, ইউনিয়ন ছাত্রলীগ নেতা মোবারক শাহ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজিবি আমতলা বাজার ক্যাম্পের কোম্পানী কমান্ডার সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, সাবেক উপজেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা সুনির্মল দত্ত, সমাজ সেবক আব্দুল মতিন, ইউপি আ. লীগ নেতা সাইফুর রহমান প্রমুখ।
পরে অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের হাতে আনুষ্ঠানিকভাবে পুরস্কার তুলে দেন।