ফ্রান্সে সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির কমিটি

ফ্রান্সে সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির কমিটি


বিশেষ প্রতিনিধিঃ মামুন মিয়াকে সভাপতি ও সুব্রত ভট্টাচার্য শুভকে সাধারণ সম্পাদক করে ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে পুরাতন আঞ্চলিক সংগঠন সিলেট বিভাগ সমাজ কল্যাণ সমিতির কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। 

রবিবার প্যারিসের অভারভিলায় একটি হলে এই কমিটি ষোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সুনাম উদ্দিন খালিক। এ ছাড়া তিনি সাঈদুর রহমান সাঈদকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করেন। কমিটির অন্য সদস্যরা হলে সহ-সভাপতি মোহাম্মদ সেলিম, ফয়ছল উদ্দিন, হাজী জাহেদ হোসেন, সেলিম ওয়াদা শিলু। নতুন কার্যকরী কমিটির সদস্যরা ফ্রান্সে অবস্থানরত সিলেটবাসীসহ বাংলদেশীদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

এর আগে সাবেক সাধারণ সম্পাদক রেজাউল করিমের পরিচালনায় সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টারা।

Post a Comment

Previous Post Next Post