কুলাউড়ার এলাইছ কারের ধাক্কায় নিহত

কুলাউড়ার এলাইছ কারের ধাক্কায় নিহত

অনলাইন ডেস্কঃ ফেঞ্চুগঞ্জ কটালপুর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় টেম্পো চালক এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবক কুলাউড়ার এলাইছ মিয়ার পুত্র  রাহেল আহমেদ(২৭)।

খবর পেয়ে ফেঞ্চুগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে। ফেঞ্চুগঞ্জ থানার এস আই অমৃত কুমার জানান, একটি প্রাইভেট কার (ঢাকা মেট্রো -ভ- ১১-৯১১০) টেম্পো কে পিছন থেকে ধাক্কা দিলে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেট  কার এবং টেম্পে সড়কের পাশে খাদে পড়ে যায়। এতে মারাত্মকভাবে আহত হয়ে টেম্পো চালক ঘটনাস্থলেই মারা যান। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

এ ঘটনায় কার চালক পলাতক রয়েছে। তবে প্রাইভেট কার এবং টেম্পো গাড়ী পুলিশ জব্দ করেছে বলে জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post