অনলাইন ডেস্কঃ আফ্রিকার বিভিন্ন দেশ থেকে আগত ৬৪ জন শরণার্থী ভূমধ্যসাগরের লিবীয় উপকূলে নৌকাডুবিতে নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আরও বহু শরণার্থী নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে দেশটির নৌবাহিনী।
লিবীয় নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম জানান, নৌকাটি ডুবে যাওয়ার সময় এতে শতাধিক আরোহী ছিল। উদ্ধারকর্মীরা কয়েকজন নারীসহ মাত্র ১৭ জনকে রক্ষা করতে পেরেছে। নৌকাডুবির কয়েক ঘণ্টা পর সাহায্যকারীরা ঘটনাস্থলে পৌঁছে।
কাসেম আরো বলেন, খোম নগরীর অদূরে নৌকাটি ডুবে যায়। নগরীটি লিবিয়ার রাজধানী থেকে প্রায় ১শ’ কিলোমিটার পূর্বে অবস্থিত।
লিবীয় নৌবাহিনী জানায়, অপর ঘটনায় ত্রিপলির পশ্চিমে অবস্থিত জাউইয়া’র অদূর থেকে ২৬৭ শরণার্থীকে উদ্ধার করা হয়েছে। এরা আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক।