ট্রাম্প অস্থির, তার কর্মকাণ্ড পাগলদের মতো: খামেনি

ট্রাম্প অস্থির, তার কর্মকাণ্ড পাগলদের মতো: খামেনি

অনলাইন ডেস্কঃ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অস্থির মতির মানুষ ও তার কর্মকাণ্ড পাগলের মতো বলে উল্লেখ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি।

ইরানের স্থানীয় সময় মঙ্গলবার এক টুইটবার্তায় তিনি লিখেন, 'হোয়াইট হাউজের প্রধান হিসেবে যে লোকটি বসে আছেন তাকে খুবই অস্থির মতির মানুষ মনে হয়-তার অনুধাবন করা উচিত যে, তার চরমপন্থা ও পাগলদের মতো কর্মকাণ্ডকে কোনও প্রতিক্রিয়া ছাড়াই ছেড়ে দেওয়া হবে না।'

এসময় তিনি ইরানের সাম্প্রতিক বিক্ষোভে সরাসরি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইন্ধন রয়েছে বলে উল্লেখ করেন। পাশাপাশি এ বিক্ষোভে পারস্য উপসাগর তীরবর্তী একটি দেশ এতে অর্থায়ন করেছে বলেও তিনি দাবি করেন।

Post a Comment

Previous Post Next Post