স্পোর্টস ডেস্কঃ কুলাউড়ার ক্রিকেট অঙ্গনের প্রাচীন সংগঠন সিপিএর আয়োজনে শুরু হয়েছে ১ম বিভাগ ক্রিকেট লীগ ২০১৭-১৮।
১০ জানুয়ারী বুধবার উপজেলার গাজীপুর মাঠের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন।
সিপিএ সভাপতি কামরুল হাসান বক্সের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রফি আহমদ তানিমের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, গাজীপুর চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক কাজল মাহমুদ প্রমুখ।
