৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ছাত্রলীগ


৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে ছাত্রলীগ


অনলাইন ডেস্ক:  বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করছে বাংলাদেশ ছাত্রলীগ। সকাল সোয়া ৬টায় সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এটি প্রথম পর্ব।

ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ, সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইনসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এসেছেন কেন্দ্রীয় কার্যালয়ে। স্লোগানে স্লোগানে মুখরিত করছে কার্যালয় প্রাঙ্গণ।

ছাত্রলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকালে কেক কাটা হয়। পরে ধানমণ্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান নেতাকর্মীরা।

প্রথমে কেন্দ্রীয় সংসদ ফুল দিয়ে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা জানায়। এর পর একে একে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ, ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগ, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগসহ বিভিন্ন ইউনিটের পক্ষ থেকে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এর পর সকাল ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে অনুষ্ঠিত হয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের প্রথম দিনের শেষ পর্ব। কার্জন হলের মূল ফটকে সকাল ৮টায় নেতাকর্মীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদক।

প্রসঙ্গত, ‘শিক্ষা শান্তি প্রগতি’- এই স্লোগান নিয়ে ১৯৪৮ সালের এই দিনে জাতির জনক ছাত্রলীগ প্রতিষ্ঠা করেছিলেন।

Post a Comment

Previous Post Next Post