প্রবীণ শিক্ষক মাওলানা হাবিবুর রহমান আর নেই


স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের ঐতিহ্যবাহী জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত মৌলভী শিক্ষক ও শ্রীপুর জালালীয়া ফাজিল মাদ্রাসার প্রতিষ্ঠাকালীন শিক্ষক মাওলানা হাবিবুর রহমান ইন্তেকাল হয়েছেন। তিনি গেল ২-৩ দিন থেকে হ্রদ রোগে ভূগায় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধিন ছিলেন। বৃহস্পতিবার ভোর ৬.৩০ মিনিটে ইন্তেকাল হন। ইন্না লিল্লাহি....ওয়া ইন্না ইলাইহির রাজিউন।  হাজার হাজার মানুষের উপস্থিতে মরহুমের জানাযার নামাজ আজ ১১ই জানুয়ারি বিকেল ৫টায় পারিবারিক কবরস্থান (ব্রাহ্মণবাজার ইউনিয়নের চকের গ্রাম, ইউসুফ গণী কলেজের পিছনে) সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়। মৃত্যুকালে তার বয়স ছিল ৬৫ বছর । তিনি ২ ছেলে ৪ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুণাগ্রাহী ও আত্নীয় স্বজন রেখে গেছেন। 

অংসখ্য শিক্ষার্থীদের মানুষ গড়ার কারিগর, সর্বজন শ্রদ্ধেয়, প্রবীণ শিক্ষক, দ্বীনিই শিক্ষার অন্যতম খেদমতগার, মরহুম মাওলানা হাবিবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও তাঁর শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য আব্দুল মতিন, সাবেক এমপি ও ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর আহমদ, সাবেক এমপি এম.এম শাহীন, সাবেক এমপি এ্যাডভোকেট নওয়াব আলী আব্বাস খান, বিশিষ্ট আইনজীবী এ্যাডভেকেট এহসানুল মাহবুব জুবায়ের, এ্যাডভোকেট আবেদ রাজা, এ্যাডভোকেট আতাউর রহমান শামীম, কুলাউড়া আওয়ামীলিগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া সংলাপ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমেদ, কুলাউড়া উপজেলা চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, ভাইস চেয়ারম্যান সায়েদ খান, ব্রাহ্মনবাজার ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মোঃ মমদুদ হোসেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস.এম উমেদ আলী, মৌলভীবাজর জেলা সাংবাদিক সমিতির সভাপতি সৈয়দ হুমায়েদ আলী শাহীন, কুলাউড়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দ, সাংবাদিক সমিতির নেতৃবৃন্দ, জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক সহ বিভিন্ন মহলের লোক জন।

Post a Comment

Previous Post Next Post