গোলাপগঞ্জে খড়ের গাদায় আগুন


গোলাপগঞ্জে খড়ের গাদায় আগুন
গোলাপগঞ্জ প্রতিনিধিঃ সিলেটের গোলাপগঞ্জে দুর্বৃত্তদের দেওয়া আগুনে পুড়ে ছাঁই হয়ে গেছে এক কৃষকের খড়ের গাদা।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮ টায় পৌর শহরের সিদ্দিক ব্রাদার্স নামের একটি বিল্ডিং এর পাশে এ ঘটনাটি ঘটে। এ অগ্নিকান্ডের ঘটনাস্থলের আশপাশ এলাকায় আতংকের সৃষ্টি হয়। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ১ ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার রহমান সিএনজি পাম্প ও সিদ্দিক ব্রাদার্সের পার্শ্ববর্তী সাইম উদ্দিনে গরুর খড়ের গাদায় দুর্বৃত্তরা আগুন দেয়। তাৎক্ষণিক সিলেট ফায়ার সার্ভিসে খবর দিলে তাদের দুটি ইউনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। 

খড়ের গাদার মালিক সাইম উদ্দিন জানান, শক্রুতা করে কে বা কারা আমার খড়ের গাদায় লাগিয়েছে। এতে আমার প্রায় ১ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় ব্যবসায়ী বিলাল আহমদ জানান, অগ্নিকান্ডের ঘটনায় ব্যবসায়ীদের মধ্যে আতংকের সৃষ্টি হয়। পাশে একটি সিএনজি পাম্প ছিল। ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে না আনলে আগুন চারিদিকে ছড়িয়ে পড়তো। এতে যে কোন বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারতো।

Post a Comment

Previous Post Next Post