বিরুশকার পথে হাঁটছেন কি সোনম-আনন্দ!

বিরুশকার পথে হাঁটছেন কি সোনম-আনন্দ!
অনলাইন ডেস্কঃ বলিউড তারকা সোনম কাপুর ও বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ আহুজার দীর্ঘদিন ধরে প্রেমের গুঞ্জনের পর এবার বেশ জোরে সরে বিয়ের খবর শোনা যাচ্ছে। এরই মধ্যে আগামী এপ্রিল মাসে রাজস্থানে আনন্দ-সোনম প্রেমিক যুগলের বিয়ে সম্পন্ন হবে বলে খবর বের হয়েছে।

প্রেম ও বিয়ে নিয়ে সোনম-আনন্দ মুখ না খুললেও তাদের পারিবারিক আয়োজন দেখে আসন্ন বিয়ের আনুষ্ঠানিকতার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এমন পরিস্থিতিতে দর্শক ও ভক্তদের মনে প্রশ্ন- তবে কী তারকা জুটি বিরাট কোহলি ও আনুশকা শর্মার (বিরুশকার) পথেই হাঁটছেন সোনম-আনন্দ?

ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, সহকর্মীদের মধ্যে গুঞ্জন চাউর হয়েছে সম্প্রতি আনন্দের মা কলকাতায় জুয়েলারি শপিংয়ে গিয়েছিলেন। 

এর আগে ডেকান ক্রোনিকলের প্রতিবেদনে বলা হয়, ঘোরায়া অনুষ্ঠানের মাধ্যমে চলতি বছরেই সোনম ও আনন্দ বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন। কিন্তু অভিনেত্রী সোনম এ নিয়ে কোনো মন্তব্য করতে স্বাচ্ছন্দ্য বোধ করছেন না। 

এ বিষয়ে সোনম কাপুর বলেছেন, ‘১০ বছর ধরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছি, তবে আমি আমার ব্যক্তিগত জীবন সম্পর্কে কথা বলি না।'

প্রতিবেদনে আরো বলা হয়েছিল, আগামী এপ্রিল মাসে যোধপুরে সোনম-আনন্দ গাঁট বাঁধতে পারেন। ৩০০ জন অতিথি সেখানে উপস্থিত থাকার কথা রয়েছে। সে ভাবেই কাজ এগিয়ে যাচ্ছে। এদিকে, সোনম কাপুর তার পরবর্তী ছবি ‘প্যাডম্যান'র প্রচারণা নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

Post a Comment

Previous Post Next Post