কোম্পানিগঞ্জে মাটিচাপায় পাথর শ্রমিক নিহত

কোম্পানিগঞ্জে মাটিচাপায় পাথর শ্রমিক নিহত
সিলেট প্রতিনিধিঃ সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় অবৈধভাবে পাথর তুলতে গিয়ে গর্ত ধসে এক পাথর শ্রমিক নিহত হয়েছেন। স্বপন মিয়া নামের ওই শ্রমিকের বাড়ি রংপুরে। আজ উপজেলার কালাইরাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কালাইরাগ এলাকায় আলী হোসেনের নিয়ন্ত্রণাধীন একটি গর্ত থেকে পাথর তুলছিলেন কয়েকজন শ্রমিক। হঠাৎ করে গর্ত ধসে ঘটনাস্থলেই চাপা পড়ে মারা যান স্বপন মিয়া। এ ঘটনায় আরেক নারী শ্রমিক আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

কোম্পানিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান খান জানান, নিহত স্বপনের বাড়ি নেত্রকোনায় বলে জানা গেছে। তাঁর স্বজনদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মামলা হবে। তিনি বলেন, যে গর্তে ওই শ্রমিক মারা যান সেই গর্তেও মালিক আমির হোসেন। তাকে আটকের চেষ্টা চলছে।

Post a Comment

Previous Post Next Post