আইপিএলের নিলামে ৮ বাংলাদেশি ক্রিকেটার

আইপিএলের নিলামে ৮ বাংলাদেশি ক্রিকেটার
স্পোর্টস ডেস্কঃ আসন্ন আইপিএলের একাদশ আসর উপলক্ষে নিলামে নাম গেল ৮ বাংলাদেশি ক্রিকেটারের। এর মধ্যে আছেন কলকাতা নাইট রাইডার্সের 'ঘরের ছেলে' হিসেবে পরিচিত সাকিব আল হাসান এবং সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলা মুস্তাফিজুর রহমানের নাম। এই দুজনের সঙ্গে আরও কেউ যুক্ত হবেন কিনা তা জানার জন্য অপেক্ষা করতে হবে এ মাসের শেষ সপ্তাহ পর্যন্ত।

২৭ ও ২৮ জানুয়ারি ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হবে আগামী আইপিএলের ক্রিকেটারদের নিলাম। সেই নিলামে উঠতে আগ্রহী ক্রিকেটারদের তালিকা গত মঙ্গলবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) কাছে পাঠিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অন্যদিকে বিসিবির নতুন নিয়ম অনুযায়ী, বছরে দুটির বেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারবেন না ক্রিকেটাররা।

আগামী ৪ এপ্রিল শুরু হবে আইপিএলের একাদশ আসর। এবারের নিলামে আগ্রহী ক্রিকেটারদের মধ্যে বরাবরের মতই আছেন সাকিব আল হাসান। আছেন সানরাইজার্স হায়দরাবাদের হয়ে গত দুই আসরে খেলা মুস্তাফিজুর রহমানও। তাছাড়া বাকী ৬ জন হলেন, তামিম ইকবাল, মাহমুদ উল্লাহ রিয়াদ, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ, সাব্বির রহমান এবং আবুল হাসান রাজু।

Post a Comment

Previous Post Next Post