পরমব্রত-প্রিয়াঙ্কার ভারতীয় ছবিতে গাইছেন অণিমা

পরমব্রত-প্রিয়াঙ্কার ভারতীয় ছবিতে গাইছেন অণিমা

বিনোদন ডেস্কঃ জনপ্রিয় রবীন্দ্রসংগীতশিল্পী অণিমা রায়। রবীন্দ্রসংগীতপ্রেমী শ্রোতাদের কাছে একটি জনপ্রিয় নাম। অণিমা রায় এবার ভারতের বাংলা ছবিতে গান করছেন। সিনেমাটির নাম ‘রিইউনিয়ন’।গত সোমবার কলকাতার এক হোটেলে ছবির মহরতের আয়োজন করা হয়।

অণিমা রায় বলেন, দিনটি সত্যি বিশেষ ছিল। ভারতীয় বাংলা সিনেমায় প্রথমবারের মত প্লেব্যাক করছি বন্ধুরা এবং সেটা অবশ্যই রবীন্দ্রসংগীত। প্রাথর্ণা করবেন বন্ধুরা সিনেমাটি যেন সকলের ভালবাসা পায় ও আমার গানটি যেন একে অন্য মাত্রা যোগ করে আমার দেশের সন্মান রাখতে পারে।
ছবিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন পরমব্রত চট্টোপাধ্যায় ও প্রিয়াঙ্কা সরকার। আরও আছেন রাহুল বন্দ্যোপাধ্যায়, সমদর্শী দত্ত, সায়নী ঘোষ, সৌরভ দাস, অনিন্দ্য বন্দ্যোপাধ্যায়। যৌথভাবে পরিচালনা করছেন নবারুণ সেন ও মুরারি রক্ষিত।
এর আগেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে খবরটি প্রথম প্রকাশ করেন কণ্ঠশিল্পী-সংগীত পরিচালক, সাংবাদিক তানভীর তারেক। তিনি বলেন,  ছবির মহরত অনুষ্ঠানের দাওয়াত ছিল হোটেল ম্যারিয়টে। মুরারি দাদার গল্প ও পরিচালনায় ছবির নাম “রিইউনিয়ন“ গিন্নি অনিমা একটা রবীন্দ্র নাথের গান গাইবে এ ছবিতে। ছবির পরিচালক- প্রয়োজক সিংগাপুরের ব্যবসায়ী, স্বপ্নবাজ মানুষ।

Post a Comment

Previous Post Next Post