গোলাপগঞ্জ প্রতিনিধি: সিলেটের গোলাগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণ ডিগ্রী কলেজে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা।তারা আজ কলেজে ধর্মঘটের ডাক দিয়েছন।
জানা যায়, রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে উপজেলার সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকাদক্ষিণ ডিগ্রী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরনের তারিখ ছিল। এতে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিক্ষকদের নিয়ে একটি কমিটি গঠন করে দেয়া হয়। কমিটির সদস্যরা ফরম সংগ্রহকালীণ সময়ে শিক্ষার্থীরা ভীড় করলে এরই ফাঁকে শিক্ষক মিলনায়তনে টাঙানো বঙ্গবন্ধুর ছবি কে বা কারা মাটিতে ফেলে দেয়। বিষয়টি ছাত্রলীগ নেতা কর্মীদের মধ্যে ক্ষোভের জন্ম দিলে তারা তাৎক্ষণিক ভাবে এর প্রতিবাদ জানায়। তাদের দাবি এইটা ইচ্ছাকৃত ভাবে করা হয়েছে।
এই ঘটনার কথা স্বীকার করে অধ্যক্ষ নিরঞ্জন দাশ বলেছেন, তারা বিষয়টি খতিয়ে দেখবেন। এ নিয়ে আজ জরুরী সভা আহবান করেছেন তিনি। সংবাদ পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান ছাত্রলীগের নেতা কর্মীরা।
