২৪টি টাইফুন যুদ্ধবিমান কিনছে কাতার

২৪টি টাইফুন যুদ্ধবিমান কিনছে কাতার

অনলাইন ডেস্কঃ বিশ্বজুড়ে আতঙ্ক ছড়িয়ে নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করতে ব্যস্ত বিশ্বের ক্ষমতাধর দেশগুলো। আর তারই জের ধরে এবার যুক্তরাজ্যের বে সিস্টেমস কোম্পানির কাছ থেকে প্রায় ৭০০ কোটি ডলারের টাইফুন শ্রেণির ২৪টি যুদ্ধবিমান কিনছে কাতার।

জানা গেছে, কাতারের রাজধানী দোহায় ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী গাভিন উইলিয়ামসন ও কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী খালিদ বিন মোহাম্মদ আল-আত্তিয়াহর উপস্থিতিতে দুই পক্ষের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এ ব্যাপারে গাভিন বলেন, এই চুক্তির ফলে যুক্তরাজ্যে হাজার হাজার লোকের চাকরি হবে এবং শত শত বিলিয়ন ডলার ব্রিটিশ অর্থনীতিতে যুক্ত হবে।

অন্যদিকে, বে সিস্টেমস এর পক্ষ থেকে জানানো হয়েছে, এ বিষয়ে কাতারের সঙ্গে তাদের একটি চু্ক্তি হয়েছে। ২০২২ সাল নাগাদ বিমানগুলো কাতারকে দেওয়া হবে। তবে সরবরাহ নির্ভর করছে অর্থ দেওয়া ও তা কোম্পানির হাতে আসার ওপর। ২০১৮ সালের মাঝামাঝি ‍চুক্তি অনুযায়ী অর্থ দেওয়ার কথা কাতারের।

এক বিবৃতিতে বে সিস্টেমসের প্রধান নির্বাহী চার্লস উডবার্ন বলেছেন, ‘কাতার ও কাতারি সশস্ত্র বাহিনীর সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্কোন্নয়নের মাধ্যমে একটি নতুন অধ্যায়ের সূচনা হওয়ায় আমরা আনন্দিত এবং যেহেতু তারা তাদের সামরিক সক্ষমতা বাড়ানো অব্যাহত রেখেছে, সেহেতু আমরা আমাদের গ্রাহকের সঙ্গে ভবিষ্যতেও কাজ করার চিন্তা করছি। ’

সূত্র : রয়টার্স অনলাইন

Post a Comment

Previous Post Next Post