এশিয়ার আকর্ষণীয় পুরুষ শহিদ কাপুর

এশিয়ার আকর্ষণীয় পুরুষ শহিদ কাপুর


বিনোদন ডেস্কঃ বিশ্বের সবথেকে আকর্ষণীয় এশীয় নির্বাচিত হয়েছেন শহিদ কাপুর। ব্রিটেনের সাপ্তাহিক পত্রিকা ইস্টার্ন আইয়ের এক ভোটাভুটিতে এ বছর তিনি এই উপাধি পেয়েছেন।

শহিদ পিছনে ফেলেছেন সহ অভিনেতা হৃতিক রোশন ও পাকিস্তানী ব্রিটিশ গায়ক জায়ন মালিককে। হৃতিক পরপর তিন বছর এই জরিপে দ্বিতীয় স্থান দখল করেছেন। গতবারের প্রথম জায়ন মালিক এবার তিনি তিনে নেমে গেছেন। গোটা বিশ্বের যে কোনও মানুষ এই ভোটাভুটিতে যোগ দিতে পারে।

শহিদ বলেছেন, তাকে যারা ভোট দিয়েছে তাদের ধন্যবাদ, এই খেতাব পেয়ে তিনি সম্মানিত। 

তিনি আরো বলেন, আকর্ষণ শুধু শারীরিকভাবে হয় না, তা যুক্ত থাকে জীবন ও মূল্যবোধের সঙ্গেও। যারা তাকে ভালবাসেন, সমর্থন করেন, এই খেতাব তাদের সকলের জন্য।

Post a Comment

Previous Post Next Post