বিশেষ প্রতিনিধিঃ “পরিচ্ছন্ন শহর, সবুজ নগরী, সবাই মিলে গড়বো অঙ্গিকার করি” এই শ্লোগানকে সামনে রেখে দিরাই উপজেলার পৌরশহরের প্রধান প্রধান সড়কে পরিচ্ছন্ন অভিযান শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় দিরাই শাল্লার জনস্বার্থে এফবি গ্রুপ আয়োজিত দিরাইয়ে শহর পরিচ্ছন্ন অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- দিরাই উপজেলা নির্বাহী অফিসার মঈন উদ্দিন ইকবার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ওসি তদন্ত দিরাই থানা দেলোয়ার হোসেন, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা হাসিবুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার দেলোয়ার হোসেন, ফারুকুর রহমান চৌধুরী, রায়হান মিয়া, এডমিন মোহাম্মদ আলী, স্বপন তালুকদার, স্কাউট লিডার বাবলু, সিনিয়র রোভার মেট এভারগ্রীন রেলওয়ে মুক্ত রোভার স্কাউট দিরাই মোঃ তায়েফ চৌধুরী প্রমুখ।
দিরাই শাল্লার জনস্বার্থে এফ বি গ্রুপের প্রতিষ্টাতা মোঃ শাহ কামাল জানান আসছে ১৬ ডিসেম্বরকে সামনে রেখে আমরা দিরাই উপজেলার পৌরশহরের প্রধান প্রধান সড়ক পরিস্কার পরিচ্ছন্নের উদ্যোগ নিয়েছি। তিনি বলেন, আমরা ১২ জন পরিচ্ছন্নকর্মী দিয়ে কাজ শুরু করেছি।
