স্টাফ রিপোর্টার: বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য অধ্যাপক ডাঃ রোকন উদ্দিন বলেছেন, অকুতোভয় বীর সেনানী ও বীরাঙ্গনাদের মহান আত্বত্যাগ ও স্বাধীনতার চেতনায় উজ্জীবিত বীর বাঙ্গালীর আত্বপ্রত্যয়ী সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়েছে গৌরবোজ্জ্বল বিজয়,যা এনে দিয়েছে লাল-সবুজের পতাকা খচিত স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। বিজয়ের এই মাহেন্দ্রক্ষণে গভীর শ্রদ্ধাভরে স্মরন করছি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আরো স্মরন করছি জাতীয় চার নেতাসহ লাখো শহীদ,যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং বীরাঙ্গনাদের মুক্তিযুদ্ধে অসামান্য অবদান রাখার জন্য। পাশাপাশি তিনি বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে ও দেশ নেত্রী শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করতে সকল নেতাকর্মীদের ঐক্যবধ্য হওয়ার আহব্বান জানান।
হাজিপুর ইউনিয়ন পরিষদ জন মিলনকেন্দ্রে যুবলীগের আয়োজনে মহান বিজয় দিবসের আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।
(১৬ই ডিসেম্বর) শনিবার বিকেলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে আলোচনা সভায় ইউনিয়ন যুবলীগের সভাপতি এম এ মুহিতের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক লালনুর রহমান এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য ফারুক আহমদ,হাজিপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মবশ্বির আলী, উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক অজয় দাস, যুগ্ম-আহবায়ক হোসেন মোহাম্মদ মনসুর,আবুল বাশার,কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক আব্দুল মতিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব,যুবলীগ নেতা সুনির্মল দত্ত প্রমুখ।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও স্থানীয় সর্বস্তরের নের্তৃবৃন্দ।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন অতিথি ও স্থানীয় সর্বস্তরের নের্তৃবৃন্দ।
