শীর্ষে সাবিলা, এরপরই মিয়া খলিফা ও তাসকিন!


শীর্ষে সাবিলা, এরপরই মিয়া খলিফা ও তাসকিন!


অনলাইন ডেস্ক:  গুগলে এ বছর বাংলাদেশের মানুষ সবচেয়ে বেশি কোন বিষয়টি বা কাকে খুঁজেছেন জানেন? দেশের শীর্ষ নায়ক শাকিব খান, চিত্রনায়িকা বুবলী ও মিস বাংলাদেশের মুকুট খোয়ানো এভ্রিলকে রেখে দেশের মানুষ ইন্টারনেটে চলতি বছর সবচেয়ে বেশিবার খুঁজেছেন মডেল ও অভিনেত্রী সাবিলা নূরকে। অবিশ্বাস্য হলেও এটাই সত্য।

শুধু শোবিজের নয় টোটাল পিপল তালিকায় সবচেয়ে বেশিবার খোঁজা হয়েছে সাবিলাকে। কেন? এর অবশ্য যথার্থ কারণ রয়েছে। এ বছরের শুরুর দিকে সাবিলা হুট করেই যেন হারিয়ে গিয়েছিলেন।

এরপরই আছে পর্নোতারকা মিয়া খলিফা! শীর্ষে দুই নারী থাকলেও তৃতীয় অবস্থানেই আছে একজন পুরুষ। তিনি ক্রিকেটার তাসকিন আহমেদ।

বুধবার (১৩ ডিসেম্বর) বিকেলে অনলাইন সার্চ ইঞ্জিনের জায়ান্ট গুগল দুই মিনিটের ভিডিওর মাধ্যমে এমন তথ্য প্রকাশ করেছে।

সার্চ ইঞ্জিন গুগল এ কথাই বলছে। বছর শেষে ওই সার্চ ইঞ্জিনের মাধ্যমে কী এবং কাদের সবচেয়ে বেশি খুঁজেছে মানুষ তার একটি প্রতিবেদন দিয়েছে গুগল। ট্রেন্ডস ডট গুগল ডট কম জানিয়েছে ‘অনুসন্ধান’, ‘ব্যক্তিত্ব’, ‘খবর’ এই তিন ধরনের মাধ্যমে বের করা হয়েছে কী এবং কাদের সবচেয়ে বেশি খুঁজেছে ব্যবহারকারীরা।

বাংলাদেশের ব্যবহারকারীদের তালিকায় শীর্ষে আছেন অভিনেত্রী সাবিলা নূর। এরপরই মিয়া খলিফা এবং তাসকিন। ব্যক্তিত্বদের তালিকার শীর্ষ দশে থাকা অন্যরা হচ্ছেন, অভিনেতা শাকিব খান, মোশাররফ করিম, সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণকারী জান্নাতুল নাইম এভ্রিল, ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, ইউটিউবার তৌহিদ আফ্রিদি, অভিনেত্রী শবনম বুবলি এবং গায়ক আতিফ আসলাম।

‘অনুসন্ধান’-এর তালিকায় এসেছে একাধিক বলিউড চলচ্চিত্রের নাম। এর মধ্যে আছে জাগ্গা জাসুস, দঙ্গল, হাফ গার্লফ্রেন্ড। এসএসসি পরীক্ষার ফলাফলও আছে শীর্ষ দশে। আছে সদ্য শেষ হওয়া ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ প্রিমিয়ার লীগ (বিপিএল)।

‘খবর’ এর তালিকায় ওপরের দিকে আছে ‘জেএসসির প্রশ্ন’, ‘রোহিঙ্গা’, ‘একটি বাড়ি একটি খামার’, ‘আর্জেন্টিনা সাবমেরিন’, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’, ‘চিকনগুনিয়া’, ‘দুর্গাপূজা’, ‘সাইক্লোন মোরা’।

Post a Comment

Previous Post Next Post