সিলেট শহীদ মিনার ও এমসি কলেজে দিগন্ত থিয়েটারের নাটক ‘খাবলা’ মঞ্চস্থ



বিশেষ প্রতিনিধি:  সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার ও মুরারি চাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গনে দিগন্ত থিয়েটার সিলেটের নাটক ‘খাবলা’ মঞ্চস্থ করা হয়েছে।
মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ ডিসেম্বর সম্মিলিত নাট্য পরিষদের আয়োজনে  সন্ধ্যা ৭ ঘটিকার সময় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে ১ম ও সাড়ে ৮ ঘটিকায় মুরারি চাঁদ (এমসি) কলেজ প্রাঙ্গনে থিয়েটার মুরারিচাঁদ এর আয়োজনে ২য় বার প্রদর্শিত হয়েছে।
জহিরুল মিঠুর রচনায় ও আবু বকর আল আমিনের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন নাকিব চৌধুরী, মাহমুদ-উস সামাদ মারুফ, সৈয়দ সুমন, স্বপন আ্হমদ, কামরুন নাহার আনসারী, মোহাম্মদ আজিজুর রহমান, আমিনা আক্তার, নাজমুল হোসাইন ইমন, অলি রহমান, আদনান সামি নাহিয়ান, তায়্যিবা ও জিয়াউল হক জিয়া।
নাটকটির সার্বিক সহযোগিতায় ছিলেন মো. সাইফুর রহমান চৌধুরী সুমন , দূর্জয় পুরকায়েস্থ সহ আরো অনেকে।

Post a Comment

Previous Post Next Post