নিখোঁজ সংবাদ: কুলাউড়ার জামিল সোমবার থেকে নিখোঁজ

বিশেষ প্রতিনিধি: কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার এলাকা থেকে সোমবার(২৫ ডিসেম্বর) জহিরুল ইসলাম জামিল (৯) নামের এক প্রবাসীর ছেলে নিখোঁজ হয়। 
ছেলেটির বয়স ৯ বছর ও গায়ের রং ফর্সা। এ বিষয় প্রবাসী জয়নাল আবদীন কুলাউড়া থানায় একটি সাধারণ ডাইরি করেন। ডাইরি নং ১২৬৪। উক্ত জিডিতে তিনি উল্লেখ্য করেন, সোমবার তারা জহিরুলের নানা বাড়িতে পরিবার নিয়ে বেড়াতে যান। সন্ধায় ছেলে স্থানীয় বাজারে ঘুড়তে বের হলে সেখান থেকে জহিরুল আর বাসায় ফিরেনি। 
 এ বিষয়ে জহিরুলের বাবা সাংবাদিককে জানান, আশপাশ ও স্থানীয় বাজারসহ পার্শ্ববতী ইউনিয়নে মাইকিং করালেও এখন পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ তাকে এখন পর্যন্ত ফোন করে কোনো মুক্তিপণ দাবি করেনি। তিনি বলেন, তার সাথে কারও কোনো শত্রুতা নেই। ছেলের খোঁজ না পাওয়া পর্যন্ত তিনি আর কিছু বলতে পারছেন না। 
 কেনো সুহৃদয়বান ব্যক্তি যদি ছেলেটির সন্ধান পেয়ে থাকেন তাহলে তাকে নিম্ন ঠিকানায় যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো:
 গ্রাম: পোঃ ভুকশিমইল, 
থানা কুলাউড়া, 
জেলা মৌলভীবাজর 
মোবাইল নাম্বার ০১৭৮৮২২৪৪৬৪



Post a Comment

Previous Post Next Post