টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন সাকিবের কেরালা কিংস

টি-টেন ক্রিকেটে চ্যাম্পিয়ন সাকিবের কেরালা কিংস
স্পোর্টস ডেস্কঃ বিপিএলে ফাইনালে হেরে শিরোপার স্বাদ পাওয়া হয়নি সাকিবের। তবে টি-টেন ক্রিকেটের প্রথম আসরেই চ্যাম্পিয়ন হয়েছে তার দল কেরালা কিংস।

ফাইনালে পাঞ্জাব লিজেন্ডসকে ৮ উইকেটে হারিয়েছে তারা।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১২০ রান সংগ্রহ করে পাঞ্জাব লিজেন্ডস।  পাঞ্জাব লিজেন্ডসকে বড় সংগ্রহ এনে দেওয়ার কৃতিত্ব লুক রনচির।

নিউজিল্যান্ডের এই ব্যাটসম্যান ৩৪ বলে পাঁচটি করে চার-ছক্কায় ৭০ রানের ঝোড়ো ইনিংস খেলেন। এ ছাড়া শোয়েব মালিক ১৪ বলে ২৬ রান করেন।

১২১ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা কেরালা কিংসকে শিরোপা জেতানার পথে পল স্টারলিং ও এউইন মরগ্যান হাফ-সেঞ্চুরি করেন। স্টারলিং ২৩ বলে ৫২ এবং মরগ্যান ২১ বলে করেন ৬৩ রান। বল হাতে ২ ওভারে ৩১ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন সাকিব। ব্যাট হাতে সাকিবের নামার প্রয়োজন হয়নি।

Post a Comment

Previous Post Next Post