লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড়

লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড়
কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মহান বিজয় দিবস উপলক্ষে পর্যটকদের উপচেপড়া ভিড় ছিল। শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপচেপড়া পর্যটকের উপস্থিতিতে মুখরিত ছিল নিরব সবুজ এই বনটি। এসময় বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষকও লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন। 

বন বিভাগ সূত্রে জানা যায়, অফিসিয়াল ট্যুরে শুক্রবার সন্ধ্যা থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষক জাহিদুল কবির লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভিতরের বন বিশ্রামাগারে অবস্থান করেন। সকাল থেকে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষক জাহিদুল কবিরও লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শন করেন। এসময় বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজারের বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে, সহকারী বন সংরক্ষক তবিবুর রহমানও উপস্থিত ছিলেন। 

সহকারি বন সংরক্ষক তবিবুর রহমান বিজয় দিবসে লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের উপচে পড়া ভিড়ের সত্যতা নিশ্চিত করে বলেন, পর্যটকের সংখ্যা ও কি পরিমাণ রাজস্ব আয় হয়েছে তা রাতে হিসাব করে জানানো যাবে। 

বিভাগীয় বন কর্মকর্তা মিহির কুমার দে বলেন, ছুটির দিনে এত পর্যটকের উপস্থিতি দেখে তারা খুশী। বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের প্রধান বন সংরক্ষকের লাউয়াছড়া জাতীয় উদ্যান পরিদর্শণ কালে পর্যটকদের সুবিধা অসুবিধা, বন্য প্রাণী নিরাপত্তা ও প্রকৃতি সংরক্ষণে আরও সজাগ দৃষ্টি রাখা নিয়ে প্রধান বন সংরক্ষক জাহিদুল কবিরের সাথে আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

Post a Comment

Previous Post Next Post