সিলেট প্রতিনিধিঃ দিরাইয়ে বিজয় দিবসের অনুষ্ঠানে এসে এক কিশোরী নিখোঁজ হয়েছে। সে দিরাই পৌর সদরের চণ্ডিপুর গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে জাকিয়া বেগম (১৭)।
এ ব্যাপারে গতকাল রবিবার নিখোঁজ জাকিয়া বেগমের মামা একই গ্রামের মো. শাহজাহান মিয়া ভাগ্নি নিখোঁজের খবর জানিয়ে দিরাই থানায় সাধারণ ডায়রি (নং-৭৩৫, তারিখ: ১৭.১২.১৭০) করেছেন।
সাধারণ ডায়রিতে তিনি উল্লেখ করেন- ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় জাকিয়া বেগম বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাড়িতে থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না-ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজাখুঁজি করে না-পেয়ে তিনি থানায় সাধারণ ডায়রি করেন।
