দক্ষিণ সুদানে দুই উপগোত্রের মধ্যে সংঘর্ষে নিহত ১৭০

দক্ষিণ সুদানে দুই উপগোত্রের মধ্যে সংঘর্ষে নিহত ১৭০
অনলাইন ডেস্কঃ গবাদি পশু নিয়ে দক্ষিণ সুদানে দু’টি উপগোত্রের মধ্যে সংঘর্ষে ১৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। খবর বিবিসির।

দেশটির সাংসদ ধারুয়াই মাবর টেনি জানান, দক্ষিণ সুদানের পশ্চিমের লেক অঞ্চলে গত সপ্তাহ থেকে শুরু হওয়া সংঘর্ষে আরও দুই শতাধিক লোক আহত হয়েছে। গত সপ্তাহ থেকে এখন পর্যন্ত উভয় পক্ষের একশ ৭০ জনের বেশি লোক প্রাণ হারিয়েছেন। পুড়িয়ে দেয়া হয়েছে তিনশ ৪২ বাড়ি এবং এক হাজার আটশ মানুষ বাস্তুচ্যুত হয়ে পড়েছেন।

নাইরোবি থেকে বিবিসির সাংবাদিক ফার্দিনান্দ ওমোন্দি জানান, সেখানে সংঘর্ষের ঘটনা নৈমিত্তিক ঘটনা। তবে হতাহতের এ ঘটনা একেবারে দুঃখজনক। এরকম পরিস্থিতিতে জরুরি অবস্থা ঘোষণা করেছেন প্রেসিডেন্ট সালভা কির।

Post a Comment

Previous Post Next Post