রাজধানীতে উদ্ধার হওয়া টুকরা লাশের পরিচয় মেলেনি

রাজধানীতে উদ্ধার হওয়া টুকরা লাশের পরিচয় মেলেনি
অনলাইন ডেস্কঃ রাজধানীর সূত্রাপুর ও কল্যাণপুর থেকে উদ্ধার হওয়া খণ্ডিত লাশটির পরিচয় মেলেনি। নিহত এই ব্যক্তির পরিচয় জানতে রাজধানীসহ আশাপাশের থানাগুলোতে বার্তা পাঠিয়েছে দুই থানার পুলিশ। অপর দিকে লাশের টুকরোগুলোর ডিএনএ টেস্ট করার জন্য সংগৃহিত নমুনা ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে। উদ্ধার হওয়া লাশের খণ্ডিত অংশগুলো স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে ও শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। 

সূত্রাপুর থানার ওসি কে এম আশরাফ উদ্দিন ইত্তেফাককে বলেন, উদ্ধার হওয়া দেহের অংশ দুইটি থেকে ডিএনএ টেস্ট এর জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে, এমনি ওই নমুনা পরীক্ষা করার জন্য ল্যাবে পাঠানো। এছাড়া নিহত ব্যক্তির পরিচয় জানতে রাজধানীসহ আশপাশের থানায় মেসেজ পাঠানো হয়েছে। আর তাদের থানা এলাকা থেকে উদ্ধার হওয়া অংশ দুটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। 

জানা গেছে, গত শনিবারর সকাল ৭টার দিকে সূত্রাপুরের লালকুঠি সাইকেল মাঠের কাছে রাস্তার পাশে পড়ে থাকা একটি ব্যাগ এবং একটি বস্তা থেকে একটি লাশের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। এর মধ্যে ব্যাগে ছিল লাশের কোমর থেকে হাঁটু পর্যন্ত একটি অংশ আর প্লাস্টিকের বস্তাটিতে ছিল হাঁটু থেকে নীচের অংশটি (দুই পা)। এর আগে গত শুক্রবার সকালে দারুসসালাম থানা এলাকার সোহরাব পেট্রোল পাম্পের কাছে ব্যাপটিস্ট চার্চের সামনে মূল সড়কের পাশে পড়ে থাকা একটি কালো স্যুটকেস থেকে একটি লাশের হাত-পা ও মাথাবিহীন অংশ উদ্ধার করে পুলিশ। লাশের এ অংশগুলো শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গ রাখা হয়েছে। প্রাথমিক ভাবে পুলিশ নিশ্চিত হয় যে পৃথক দুই এলাকা থেকে উদ্ধার হওয়া লাশের খণ্ডিত অংশ একই ব্যক্তির দেহের। তবে সেটা নিশ্চিত হতে ডিএনএ টেস্ট করা হচ্ছে বলে দুই থানার পুলিশ জানিয়েছে। 

Post a Comment

Previous Post Next Post