মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়

মৌলভীবাজারে ঐতিহ্যবাহী ঘোড় দৌড়
মৌলভীবাজার প্রতিনিধিঃ মহান বিজয় দিবস উপলক্ষে মৌলভীবাজারে গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড় দৌড় অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৭ ডিসেম্বর) বিকেলে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে এম সাইফুর রহমান স্টেডিয়ামে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় বিভিন্ন অঞ্চল থেকে ১৬টি ঘোড়া অংশ নেয়। মোট ৮টি হিট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রথম হয় হৃদয় নামে ঘোড়া, দ্বিতীয় হয় পঙ্খিরাজ ও তৃতীয় হয় সুপারস্টার নামে ঘোড়া।

ঘোড় দৌড় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। এতে বিশেষ অতিথি ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আশরাফুর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল, জেলা ক্রীড়া সংস্থা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান।

প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে ফ্রিজ, এলইডি টিভি ও মাইক্রোওভেন পুরস্কার হিসেবে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি।

Post a Comment

Previous Post Next Post