৮ উইকেটে জিতল সাকিবের কেরালা কিংস

৮ উইকেটে জিতল সাকিবের কেরালা কিংস
স্পোর্টস ডেস্কঃ টি-টেন লিগে দিনের দ্বিতীয় ম্যাচে টিম শ্রীলঙ্কার বিপক্ষে ৮ উইকেটের জয় পেয়েছে সাকিব আল হাসানের দল কেরালা কিংস।

টিম শ্রীলঙ্কার দেওয়া ১১২ রানের জবাবে ব্যাটিংয়ে নেমে ওয়ালটনের ৪৭ ও কাইরন পোলার্ডের ৪০ রানে ভর করে ৮ ওভারে ২ উইকেটে ৯২ রান সংগ্রহ করে কেরালা। ডার্ক ওয়ার্থ লুইস পদ্ধতিতে জয় পেয়েছে কেরালা। ম্যাচ সেরা হয়েছেন পোলার্ড।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে মুনাভিরা (১৫), রাজাপাক্সা (২৬), জয়সুরিয়া (১) রানে আউট হন। তবে চান্দিমাল ৩৮ ও রামবুকভেল্লা ২০ রানে অপরাজিত ছিলেন। যার ফলে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে ১১২ রান করে টিম শ্রীলঙ্কা।

Post a Comment

Previous Post Next Post