বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী কামরান উপজেলার শ্রেষ্ঠ রোভার নির্বাচিত

বিয়ানীবাজার সরকারি কলেজের শিক্ষার্থী কামরান উপজেলার শ্রেষ্ঠ রোভার নির্বাচিত
বিয়ানীবাজার প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭’তে বিয়ানীবাজারে উপজেলার শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার সরকারি কলেজের স্নাতক ৩য় বর্ষের শিক্ষার্থী মো. কামরান হোসেন।

জানা যায়, ২০১৭ সালে গাজীপুরে অনুষ্ঠিত জাতীয় রোভার মুড প্রোগ্রামে সাফল্যের সাথে অংশগ্রহণ করা সহ সামগ্রিক দিক বিবেচনা করে মো. কামরান হোসেনকে বিয়ানীবাজার উপজেলার শ্রেষ্ঠ রোভার নির্বাচিত করা হয়েছে।

বিয়ানীবাজার উপজেলা প্রশাসন ও মাধ্যমিক শিক্ষা অফিস কর্তৃক আয়োজিত জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৭ উদযাপন শেষে আজ মঙ্গলবার উপজেলার শ্রেষ্ঠ রোভার হিসেবে মো. কামরান হোসেনের নাম ঘোষনা করা হয় এবং পরে তার হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেয়া হয়।

কামরান উপজেলার কসবা গ্রামের মাসুক উদ্দিন ও রহিমা বেগমের ছেলে।

এদিকে, কামরান উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ রোভার নির্বাচিত হওয়ায় বিয়ানীবাজার সরকারি কলেজের অধ্যক্ষ দ্বারকেশ চন্দ্রনাথ, উপাধ্যক্ষ মঞ্জুর-ই-এলাহী খান, রোভার গ্রুপের এসআরএম ও বাংলা বিভাগের প্রভাষক শফিকুর রহমান সহ সকল শিক্ষক-শিক্ষিকাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন

Post a Comment

Previous Post Next Post