কমলগঞ্জ প্রতিনিধিঃ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শনিবার কমলগঞ্জ মহান বিজয় দিবস পালিত হয়েছে।সকালে দিবসের প্রথম প্রহরে স্বাধীনতা স্মৃতিসৌধে সকল শ্রেনীর মানুষ পুষ্পমাল্য অর্পণ করেন।বিভিন্ন অফিস সরকারি বেসরকারি প্রতিষ্টানে আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন এবং আকর্ষণীয় কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন।বিজয়ের উৎসবে কমলগঞ্জ বিভিন্ন শ্রেণীর উদ্যোগে পৃথকভাবে বিভিন্ন জায়গায় আলোচনা সভা সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্ঠিত হয়।প্রতিটি হাট বাজার গুলো ছিল লাল সবুজ পতাকা দিয়ে সাজানো।সকালে কমলগঞ্জ বধ্যভূমি, বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পতাকা উত্তোলনসহ পুষ্পার্পনের মাধ্যমে মহান বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়। কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাধ্যমে শনিবার সকাল সাতটায় শমশেরনগর বধ্যভূমি, দেওড়াছড়া বধ্যভূমি, কামুদপুর মুক্তিযোদ্ধাদের কবর ও ধলই সীমান্তে বীর শ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্পার্পণ করা হয়। পরে কমলগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বেলা ১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহমুদুল হকের সভাপতিত্বে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের কেন্দ্রীয় কার্যকরী কমিটির সদস্য, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো: রফিকুর রহমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো: মোক্তাদির হোসেন পিপিএম, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সহ সভাপতি অধ্যক্ষ নুরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল মুনিম তরফদার, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, সাংবাদিক-সমাজসেবক আব্দুল হান্নান চিনু।
জেলা পরিষদের সদস্য অধ্যক্ষ মো: হেলাল উদ্দিনের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, আনন্দ মোহন সিংহ, নির্মল দাস, কুল চন্দ্র তাঁতী, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি এম, এ, ওয়াহিদ রুলু, উপজেলা ছাত্রলীগ সম্পাদক সাকের আলী সজীব, উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সম্পাদক মনজুর আহমদ আজাদ মান্না।এ ছাড়াও উপজেলা প্রশাসন কর্তৃক বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আয়োজন করা হয়েছে খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।সন্ধ্যা পর উপজেলা কাম মাল্টিপারপাস অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী কর্মকর্তা উপস্হিত ক্রমে, সাংস্কৃতিক অনুষ্টান অনুষ্টিত হয়।এ সময় বিভিন্ন সামাজিক রাজনৈতিক,সাংবাদিক,প্রশাসনের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন।
