স্টাফ রিপোর্টার: কুলাউড়ার বৃহৎ সামাজিক সংগঠন সোস্যাল কেয়ার অব নেশনের সদস্য জহুরুল আমিন জাহান কে যুক্তরাষ্ট্র গমণ উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়।
সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি মোহাইমিনুল ইসলাম মাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সৈয়দ আজিজুল ইসলামের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি এম মোক্তাদির হোসেন, সাপ্তাহিক সীমান্তের ডাকের বার্তা সম্পাদক এস আলম সুমন, সংগঠনের উপদেষ্টা ও ডেইলি বিডিমেইলের সম্পাদক একেএম জাবের, কুলাউড়া সাংবাদিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ আহমদ, সংগঠনের সহ সভাপতি সফি আহমদ, সিনিয়র সদস্য আজিজুল ইসলাম উজ্জ্বল, খায়রুল কবির জাফর, জামিল আহমদ চৌধুরী, সোহেল আহমদ, সৈয়দ আনিসুল ইসলাম, আবু রোম্মান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আসিকুল ইসলাম বাবু, সাংগঠনিক সম্পাদক ফয়ছল আহমদ, সহ সাংগঠনিক শফিকুল ইসলাম আরিফ, প্রচার সম্পাদক মোক্তার আহমদ, সদস্য আব্দুর রকিব রনি, মেহেদি হাসান, তাহমিদ খান শাওন, তারেক আহমদ, মাসুদ আহমদ, তানজুল আহমদ প্রমুখ।
