অনলাইন ডেস্ক: রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ দু’দিনের সফরে রবিবার (২৬ নভেম্বর) কক্সবাজার যাচ্ছেন। এই সফরে রাষ্ট্রপতি উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং বাংলাদেশ নেভির একটি কর্মসূচির উদ্বোধন করবেন বলে জানা গেছে।
মো: আবদুল হামিদ এর প্রেস সচিব মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, মিয়ানমারের সেনাবাহিনী দ্বারা নির্যাতিত হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আশ্রয় বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করবেন রাষ্ট্রপতি।
তিনি আরো জানান, রাষ্ট্রপতি মো: আবদুল হামিদ কক্সবাজার সফরের সময় রোহিঙ্গা জনগণের উদ্দেশে বক্তব্য রাখবেন এবং তাদের পালিয়ে আসার কাহিনী শুনবেন।
শনিবার (২৫ নভেম্বর) রাতে বাংলাদেশ নেভির একজন মুখপাত্র বলেন, রাষ্ট্রপতি পরদিন সোমবার (২ নভেম্বর) কক্সবাজারের ইনানী বিচ সংলগ্ন হোটেল রয়েল টিউলিপে ভারত মহাসাগরীয় অঞ্চলের নৌবাহিনী সিম্পোজিয়াম (আইওএনএস)-এর আন্তর্জাতিক সমুদ্র মহড়ার (আইএমএমএসএআরএফইএক্স-২০১৭) উদ্বোধন করবেন।
নেভির ওই মুখপাত্র আরো জানান, ৯টি পর্যবেক্ষক দেশসহ প্রায় ৩২টি দেশের নৌবাহিনীর যুদ্ধজাহাজ, নৌপ্রধান, সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা ও মেরিটাইম বিশেষজ্ঞরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। রাষ্ট্রপতি পরের দিন বিকেলে বঙ্গভবনে ফিরবেন।
