স্পোর্টস ডেস্ক: বাংলাদেশ প্রিমিয়ার লিগে বিপিএলের (২১ নভেম্বর) হাইবোল্টেজ ম্যাচে সন্ধ্যায় মুখোমুখি হয় রংপুর রাইডার্স ও ঢাকা ডায়নামাইটস। ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে প্রথমে টস হেরে ব্যাটিংয়ে নামে রংপুর রাইডার্স। নির্ধারিত ২০ ওভার খেলেতে নেমে ১বল হাতে থাকতে সবকটি উইকেট হারিয়ে ১৪২ রান করে রংপুর রাইডার্স। সাকিবের বোলিং নৈপুণ্যে ঢাকার টার্গেট দাঁড়ায় ১৪৩ রান। সাকিব ৩.৫ ওভার বল করে ১৬ রান দিয়ে ৫ উইকেট সংগ্রহ করেন।
ব্যাটিংয়ে নেমে রংপুর রাইডার্সের দুই ওপেনিং ব্যাসম্যান ব্রেন্ডন ম্যাককালাম ও ক্রিস গেইল ধীরগতিতে খেলা শুরু করে। দলীয় ৭ রানে ক্যারেবিয়ন ব্যাটিং দানব ক্রিস গেইলের ক্যাচটি ছারেন আবু হায়দার রনি। এর পর দলীয় ৩২ রানে ব্রেন্ডন ম্যাককালামকে বোল্ড করে সাজঘরে ফিরায় শহিদ আফ্রিদি।
ম্যাককালাম ফিরে যাওয়ার পর ঢাকা ডায়নামাইটস বোলাদের উপর চরাও হন ক্যারেবিয়ন ব্যাটিং দানব ক্রিস গেইল, ছক্কা মেরে হাফ সেঞ্চুরি পূরন করে তিনি। ২৮ বল খেলে ৫১ রান করে মোসাদ্দেক হোসেনের বলে সেই আবু হায়দার রনির হাতেই ক্যাচ দিয়ে সাজঘরে ফিরে যায় । ৪টি ছক্কা ও ৫টি চার মেরে ইনিংস সাজান এই ব্যাটিং দানব। ক্রিস গেইল ফিরে গেলে মাঠে আসেন শাহরিয়ার নাফীস , ৯ বলে ৯ রান করে ফিরে যান তিনি। তখন কিছুটা চাপে পরে রংপুর। তারপর বড় ইনিংস কেউই খেলতে পারেনি মাশরাফি ১১ বলে ১৫, মিথুন ২৬ বলে ২২ থিসারা পেরেরা ৯ বলে ১৫, জিয়াউর রহমান ৯ বলে ৪,সোহাগ গাজী ১ বলে ০, রুবেল হোসেন ১ বলে ০ করে ফিরে যায়।
রংপুর রাইডার্স ৫ ম্যাচ খেলে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ৫ নাম্বারে আর ঢাকা ডায়নামাইটস ৭ ম্যাচ খেলে ৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ২ নাম্বারে
সংক্ষিপ্ত স্কোর
রংপুর রাইডার্সঃ ১৪২/১০ (১৯.৫ ওভার)
ক্রিস গেইলঃ ৫১(২৮), সাকিব ৫-১৬ (৩.৫ ওভার)
টার্গেটঃ১৪৩
