স্টাফ রিপোর্টারঃ মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার প্রেমিকযুগল স্বর্ণারানী দাস ও রাজন বিশ্বাস কুলাউড়ায় পুলিশের হাতে আটক হয়েছেন। মেয়ের পরিবারের অভিযোগের ভিত্তিতে রবিবার কুলাউড়া উপজেলার কৌলা গ্রাম থেকে তাদেরকে আটক করে বড়লেখা থানায় নিয়ে যায় পুলিশ।
জানা যায়, বড়লেখা উপজেলার দাশের বাজার ইউনিয়নের দক্ষিণ বাগিরপাড় গ্রামের মৃত কৃপেশ চন্দ্র দাসের মেয়ে কলেজছাত্রী স্বর্ণা রাণী দাস ও একই ইউনিয়নের অহিরকুঞ্জি গ্রামের কালিপদ বিশ্বাসের ছেলে কলেজছাত্র রাজন বিশ্বাসের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে।
সম্পর্কেরসূত্রে গত শনিবার তারা বাড়ি ছাড়ে। এরপর মেয়ের পরিবার বড়লেখা থানায় এব্যাপারে একটি অভিযোগ দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে বড়লেখা থানার এসআই অমিতাভ দাস কুলাউড়া থানা পুলিশের এসআই খালিকের সহযোগিতায় প্রেমিকযুগলকে আটক কর হয়।
