ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২০

ইরাকে গাড়ি বোমা বিস্ফোরণে নিহত ২০
অনলাইন ডেস্কঃ উত্তর ইরাকের তুজ খুরমাতু শহরে মঙ্গলবার আত্মঘাতী বিস্ফোরণে অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত আরও ৪০জন।

সংবাদ সংস্থা আল-জাজিরা জানিয়েছে, সালাউদ্দিন প্রদেশের তুজ খুরমাতু শহরে একটি জনবহুল মার্কেট চত্বরকে টার্গেট করে ট্রাক বোমা বিস্ফোরণ ঘটানো হয়।

বাগদাদ থেকে ২০০ কিলোমিটার উত্তরের এই শহরটিতে কুর্দি ও তুর্কিদের বসবাস। এই শহরটিকে নিয়ে কুর্দির আঞ্চলিক সরকার ও ইরাকের কেন্দ্রীয় সরকারের মধ্যে বিরোধও রয়েছে। গত মাসেই কুর্দিস বাহিনীকে হটিয়ে তুজ খুরমাতু শহরের দখল নেয় ইরাকি সেনা।

Post a Comment

Previous Post Next Post