পিলখানা হত্যা মামলার আপিলের অসমাপ্ত রায় সোমবার

পিলখানা হত্যা মামলার আপিলের অসমাপ্ত রায় সোমবার
অনলাইন ডেস্কঃ পিলখানার বিডিআর বিদ্রোহ মামলায় আসামিদের মৃত্যুদণ্ডের অনুমোদন চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন এবং আসামিপক্ষের খালাস চেয়ে করা হাইকোর্টে আপিলে রায় পড়া আজকের মতো শেষ হয়েছে। আগামীকাল সোমবার সকাল সাড়ে ১০টা থেকে আবারও রায় পড়া শুরু হবে।

রবিবার বিকেল ৪টায় আজকের মতো রায় পড়া শেষ করার পর বিচারপতি মো. শওকত হোসেন বলেন, আগামীকাল সকাল সাড়ে ১০টায় বিচারপতি মো. নজরুল ইসলাম তালকুদার তার কিছু পর্যবেক্ষণ তুলে ধরবেন। এরপরই মূল রায় ঘোষণা করা হবে।

এর আগে, রবিবার সকাল ১০টা ৫৫ মিনিট থেকে বহুল আলোচিত এই মামলার রায় পড়া শুরু করেন বিচারপতি মো. শওকত হোসেনের নেতৃত্বে তিন সদস্যের হাইকোর্ট বেঞ্চ। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন- বিচারপতি মো. আবু জাফর সিদ্দিকী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার।

Post a Comment

Previous Post Next Post