হুতিদের ক্ষেপণাস্ত্র দেয়নি ইরান

হুতিদের ক্ষেপণাস্ত্র দেয়নি ইরান
অনলাইন ডেস্কঃ সৌদি আরবকে লক্ষ্য করে হুতিদের ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের জন্য তেহরানকে দায়ী করে আসছে রিয়াদ। ওই ক্ষেপণাস্ত্র ইরানই সরবরাহ করেছে বলে দাবি সৌদি আরবের।

এ অভিযোগ অস্বীকার করেছে ইরান।

গত শনিবার ইরানের ফারস নিউজ এজেন্সিতে প্রকাশিত এক সাক্ষাৎকারে ইরানের রেভ্যুলেশনারি গার্ডের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল হুসেইন সালামি বলেন, হুতিদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করেনি তেহরান।

সালামি ইয়েমেনে হুতিদের ক্ষেপণাস্ত্র ও অস্ত্র সরবরাহের অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি বলেন, হুতি বিদ্রোহীরা নিজেরাই ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ক্ষেত্রে অভাবনীয় সাফল্য অর্জন করতে সক্ষম।


ইয়েমেনে ক্ষেপণাস্ত্র সরবরাহ করা অসম্ভব উল্লেখ করে সালামি বলেন, ‘ইয়েমেনের চারপাশে অবরোধ। আমরা কিভাবে তাদের ক্ষেপণাস্ত্র সরবরাহ করবো?’

তিনি অবশ্য বলেন, এরপরও যদি ইরান সেখানে ক্ষেপণাস্ত্র পাঠাতে পারে, তাহলে তা সৌদি জোট যে অদক্ষ সেটি প্রকাশ করবে। আমরা হুতিদেরকে ক্ষেপণাস্ত্র পাঠাইনি।

এর আগে বৃহস্পতিবার জাফারিও বলেছিলেন, সামরিক নয় হুতিদের পরামর্শ ও আত্মিক সমর্থন দিচ্ছে ইরান।


Post a Comment

Previous Post Next Post