মুক্তিযোদ্ধা কৃষ্ণ চাষার আত্মহত্যা !

শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধার আত্মহত্যা !


বিশেষ প্রতিনিধিঃ  মৌলভীবাজারের শ্রীমঙ্গলে মুক্তিযোদ্ধা কৃষ্ণ চাষা (৬৭) গলায় ফাঁসলাগিয়ে আত্মহত্যা করেছেন।
 
১০ অক্টোবর মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার সিন্দুরখান ইউনিয়নের হুগলিছড়া চা বাগানে এ ঘটনাটি ঘটে।

মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মোয়াজ্জেম হোসেন ছমরু জানান, পারিবারিক কলহের জের ধরে মুক্তিযোদ্ধা কৃষ্ণ চাষা আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) কে. এম. নজরুল ইসলাম বলেন, মুক্তিযোদ্ধা কৃষ্ণ চাষা আত্মহত্যা বিষয়ে তাঁর ছেলে বিমল চাষা (৪৫) এর আবেদনের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা রুজু করা হয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে গৃহিত হবে।

Post a Comment

Previous Post Next Post