নোয়াখালীতে মাদক বিক্রির অপরাধে ৪ জনের দণ্ড



অনলাইন ডেস্কঃ নোয়াখালীতে ৪ মাদকসেবীকে ৬ মাসের দণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যায় জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ ও চট্টগ্রাম বিভাগীয় বিশেষ টিমের সহযোগিতায় জেলার বিভিন্ন স্থানে মাদক বিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করে তাদের আটক করা হয়।

এতে নেতৃত্ব দেন জেলার নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিল্টন বিশ্বাস।  
এদের মধ্যে গাঁজা বিক্রির অপরাধে মো: সেলিমকে (৫২) আট মাসের কারাদণ্ড এবং দেলোয়ার হোসেন বাহারকে (৫৪) ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। বাকি দুই জনকে যথাক্রমে ৮ (আট) হাজার ও (৬) হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post