সিলেটে ক্বীনব্রিজ মোড় থেকে দুই ছিনতাইকারী আটক



অনলাইন ডেস্কঃ সিলেটের দক্ষিণ সুরমার ক্বীনব্রিজ মোড় থেকে দুজন ছিনতাইকারীকে আটক করেছে পুলিশ। গত মঙ্গলবার সকালে শাহপরাণ থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। 

আটককৃতরা হচ্ছে শহরতলির বালুচরের জোনাকি আবাসিক এলাকার কাদির মিয়ার ছেলে আলী হোসেন (২৩) ও বিয়ানীবাজারের চারখাইয়ের আলী রাজা চৌধুরীর ছেলে আনহার রাজা চৌধুরী রনি (২৫)।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার জেদান আল মূসা বলেন- আটককৃতদের কাছ থেকে ৭ হাজার টাকা, মোবাইল সেট উদ্ধার করেছে পুলিশ।

মহানগর পুলিশ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে- গত মঙ্গলবার ব্রাক শিবগঞ্জ শাখার কর্মসূচি সংগঠক শফিকুল ইসলাম ও জুনিয়র কর্মকর্তা অমিত দেব (২৮) ৯৩ হাজার টাকা নিয়ে কাজে যাচ্ছিলেন। এসময় বালুচর এলাকায় ধৃত ছিনতাইকারীরা তাদের মারধর করে টাকা ছিনিয়ে নেয়। পরে ওই দিনই পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

Post a Comment

Previous Post Next Post