রাম রহিমের ছবির আইটেম গানে সানি লিওন

রাম রহিমের ছবির আইটেম গানে সানি লিওন

অনলাইন ডেস্কঃ বাবা রাম রহিম সিংয়ের ওপর নির্মিত সিনেমায় অভিনয় করছেন রাখি সাখাওয়ান্ত। ছবির একটি আইটেম গানে নাচতে দেখা যাবে সানি লিওনকে।

তবে আসল সানি লিওনকে নয়, সানি লিওনের মতো দেখতে কাউকে এ ছবিতে নেয়া হবে। ছবির নায়িকা রাখি সাখাওয়ান্ত এ তথ্য জানিয়েছেন। ছবিটিতে সানি লিওনের চরিত্র রাখা হবে কারণ বাবার সঙ্গে তিনিও দেখা করেছিলেন। বাবার সামনে 'পারফর্মেন্স' করেছিলেন।
রাখির দাবি, বাবা সম্পর্কে সব সত্য তথ্য ছবিতে দেখানো হবে। ছবির শ্যুটিং শেষ হচ্ছে আগামী জানুয়ারিতে। ধর্ষণের দায়ে রাম রহিম সিং এখন জেলে। তার সহকারী ও পালিত কন্যা হানিপ্রীত আত্মসমর্পণ করেছেন। ছবিতে হানিপ্রীতের অংশও থাকবে।

তার ওপরও বাবার কুনজর ছিল বলে জানিয়েছেন রাখি। টাইমস অব ইন্ডিয়াকে দেয়া সাক্ষাৎকারে রাখি বলেন, 'সত্যিই আমার ওপর বাবার নজর ছিল। কিন্তু হানিপ্রীত সবসময় চলে এসেছে এবং বাবাকে বলেছে তুমি সব মেয়ের সঙ্গে যা ইচ্ছে করো। কিন্তু রাখির সঙ্গে এসব করো না। কারণ সে অনেক বড় তারকা। রাখির সঙ্গে কিছু করলে অনেক ঝামেলা হবে।

Post a Comment

Previous Post Next Post